লগইন
লগইন
জাতীয়

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান ও আনিসুলের অভিযোগ গঠন পেছাল

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়েছে। বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী আগামী ১০ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেছেন।

শুনানিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, আসামিরা পরিস্থিতির শিকার এবং তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এই দাবির বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে বৈদেশিক মুদ্রাসহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আনিসুল হকের কাছ থেকে মার্কিন ও সিঙ্গাপুরি ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে মার্কিন ডলার, সুইস ফ্রাঙ্ক, সৌদি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা ও বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

ওই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিরা যথাযথ অনুমোদন ছাড়াই অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছিলেন।

Related posts

দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

mdjhsagor0099@gmail.com

রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ

mdjhsagor0099@gmail.com

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

mdjhsagor0099@gmail.com

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ

mdjhsagor0099@gmail.com

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা রক্ষায় গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন