লগইন
লগইন
জাতীয়

দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

দেশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও জনসেবা সহজ করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। সভায় একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপন করা হবে। এছাড়া বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন থানা স্থাপন ও নামকরণের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে মিল রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হচ্ছে।

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরিত হবে।

Related posts

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির নিরাপত্তা জোরদার

mdjhsagor0099@gmail.com

নির্ধারিত সময় পার হলে আপিলের সুযোগ নেই, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে

mdjhsagor0099@gmail.com

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

mdjhsagor0099@gmail.com

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

mdjhsagor0099@gmail.com

তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও ডিএমপির বিশেষ আদালতের সাজা নিয়ে বিভিন্ন সংবাদ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন