সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল আটটায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমে রাষ্ট্রেপ্রধান পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবাহ উল আজিম নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের এই দিনে গঠিত সশস্ত্র বাহিনী পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ শুরু করে, যা বিজয়ের পথ তরান্বিত করেছিল। পরবর্তীতে দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।