লগইন
লগইন
রাজনীতি

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজন হলে সংবিধান সংশোধন করা হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দলটিকে যেভাবে নিষিদ্ধ করেছিল, তা যে সঠিক ও যৌক্তিক ছিল তা আজ জাতির সামনে প্রমাণিত হয়েছে। সম্প্রতি নির্দিষ্ট একটি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল যত ষড়যন্ত্রই করুক না কেন, তাদের বাংলাদেশে আর পুনঃরুত্থান ঘটবে না।

শহীদ আবু সাঈদের বাবা-মা ও ভাইদের উপস্থিতিতে উদ্বোধন হওয়া স্টেডিয়ামটির বিষয়ে মীর শাহে আলম জানান, আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের উদ্দেশ্যে এই স্টেডিয়াম সংস্কারের জন্য চুয়ান্ন লক্ষ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া রংপুর অঞ্চল ও নগরীর উন্নয়নে ১৮০০ কোটি টাকাসহ বিভিন্ন এলাকার জন্য বড় অঙ্কের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে এবং এখন থেকে এসব নির্বাচন দলীয় প্রতীকে হবে না। সরাসরি দলীয় মনোনয়ন বা ব্যানারে প্রার্থীর দলের নাম লেখার সুযোগ না থাকলেও উপজেলা ও জেলা বিএনপি স্থানীয়ভাবে বসে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে এবং দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Related posts

শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী

নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

mdjhsagor0099@gmail.com

ট্রেলিগ্রাম বৈঠকে উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা হাসিনার, গোয়েন্দারা অন্ধকারে

পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

mdjhsagor0099@gmail.com

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজবাড়ীতে তিন প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন