লগইন
লগইন
জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিদের সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে নির্দিষ্ট স্থানে পৌঁছান। অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ মোট প্রায় একশত একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি তাদের সঙ্গে একটি চা চক্রেও অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে দিবসের কর্মসূচি হিসেবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হয়।

Related posts

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

mdjhsagor0099@gmail.com

দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

mdjhsagor0099@gmail.com

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে তিন জন

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

mdjhsagor0099@gmail.com

শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন