লগইন
লগইন
অন্যান্য

সোমবার রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ এবং ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) রক্ষণাবেক্ষণ ও মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ এবং ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ, ১১ কেভি ফিডারের কাজ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকা এলাকাগুলো হলো- হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী। সাময়িক এই অসুবিধার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

Related posts

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে

mdjhsagor0099@gmail.com

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি টাকার বেশি ও নানা চিঠি

mdjhsagor0099@gmail.com

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম

mdjhsagor0099@gmail.com

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে আগুনে পেট্রোলবোমা বা নাশকতার কোনো আলামত মেলেনি

mdjhsagor0099@gmail.com

চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ আনল গাজীপুর সাফারি পার্ক

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন