লগইন
লগইন
অন্যান্য

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি টাকার বেশি ও নানা চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও একটি সোনার বাটি-চামচও পাওয়া গেছে। শনিবার সকাল থেকে প্রায় ১৩ ঘণ্টা ধরে ৫১টি বস্তার টাকা গণনা শেষে এই চূড়ান্ত হিসাব দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

টাকার পাশাপাশি দানবাক্সগুলোতে পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিঠিতে বিভিন্ন মানুষের ব্যক্তিগত আবেগ, আকুতি ও নানা অভিযোগের কথা উঠে এসেছে। এক চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা বার্তা রয়েছে। আবার অন্য একটি চিরকুটে এক প্রেমিক লিখেছেন, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’

আরেকটি চিঠিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে দালালের প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তি নিজের অর্থ ফেরত ও নিরাপদ বিদেশযাত্রার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। এছাড়া স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন এবং ১৯ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ এনে বিচার চেয়েছেন এক ব্যক্তি।

চিঠির কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি জানান, অহেতুক এসব চিঠির কারণে টাকা গণনার কাজে ব্যাঘাত ঘটে এবং সংশ্লিষ্টদের সময় নষ্ট হয়। প্রতিবারই এসব চিঠি দানবাক্সে না দেওয়ার জন্য বলা হলেও তা মানা হচ্ছে না। অল্প সময়ে দানবাক্স ভরে যাওয়ায় এবার ১৩টির পরিবর্তে ১৫টি বাক্স স্থাপন করা হয়েছিল। প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে খোলা দানবাক্সগুলো থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

Related posts

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে আরও এক বছর বাড়ল গোলাম মোর্তোজার মেয়াদ

mdjhsagor0099@gmail.com

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

১৯ নভেম্বর ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি, পরিস্থিতি স্বাভাবিক

mdjhsagor0099@gmail.com

খুলনার রূপসায় দোকানে বসে থাকা বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

mdjhsagor0099@gmail.com

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন