লগইন
লগইন
বিনোদন

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপ তারকা মাইলি সাইরাস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্দোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। গত শনিবার (২১ নভেম্বর) এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৩৩ বছর বয়সী মাইলির স্বামী ২৮ বছর বয়সী ম্যাক্স তার চেয়ে পাঁচ বছরের ছোট।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি মঞ্চের নিচে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস উপস্থিত ছিলেন। বিয়ের আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

২০২১ সালের শেষ দিকে পরিচিতজনদের মাধ্যমে মাইলি ও ম্যাক্সের পরিচয় হয় এবং তাদের প্রেমের সম্পর্কের শুরু হয়। চার বছর সম্পর্কে থাকার পর গত বছরের শেষের দিকে তাদের বাগদানের কথা প্রকাশ্যে আসে। জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্স।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্কে ছিলেন মাইলি। ২০১৮ সালে তাদের বিয়ে হলেও ২০২০ সালে সেই সংসার ভেঙে যায়। দীর্ঘদিন প্রেমের পর এবার ম্যাক্সের সঙ্গে নতুন করে সংসার পাতলেন এই পপ তারকা।

Related posts

প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

mdjhsagor0099@gmail.com

‘আরেকটু’ গেয়ে আলোচনায়, কে এই রোদসী

mdjhsagor0099@gmail.com

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

mdjhsagor0099@gmail.com

নৃত্যের ভাষায় শামীম আরা নিপার দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার গল্প | তাঁHER কথা | পর্ব–০৬

রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে

mdjhsagor0099@gmail.com

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা

মন্তব্য করুন