লগইন
লগইন
জাতীয়

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা আগামী ২২ নভেম্বর (রোববার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে উপাচার্য ড. সোহেল হাসান জানিয়েছেন, ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম চলবে।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকে মিছিল ও স্লোগান দেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে নির্দিষ্ট ব্যক্তির ছবি পুনঃস্থাপনের দাবি জানান এবং সাত দিনের আল্টিমেটাম দেন।

এর আগে সকালে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে কয়েক দফা মিছিলের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

উপাচার্য ড. সোহেল হাসান মুঠোফোনে গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাই তাদের কাছে সর্বাগ্রে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাস্তবসম্মত অপারগতার কথা উল্লেখ করে তিনি বলেন, সংঘাতের আশঙ্কায় আবাসিক হলের শিক্ষার্থীদরও এই মুহূর্তে হলে না থাকাই শ্রেয়।

Related posts

দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ

mdjhsagor0099@gmail.com

মজুরি বৃদ্ধি ও মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

mdjhsagor0099@gmail.com

তুরস্কের জলবায়ু সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা আইনজীবী পুলিশ হেফাজতে

mdjhsagor0099@gmail.com

বুধবার থেকে জামালপুরে শূন্যরেখায় নারী আটকে

mdjhsagor0099@gmail.com

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ডিবি

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন