লগইন
লগইন
জাতীয়

রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সাইবার বিভাগের একটি দল রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে এই অভিনেতাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ‘আলো আসবেই’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটির বিভিন্ন স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। ওই গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ রয়েছে গ্রুপটির সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্কৃতি ও মিডিয়া ব্যক্তিত্বের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ একে একে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করে।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে একই গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Related posts

আইনশৃঙ্খলা রক্ষায় গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

mdjhsagor0099@gmail.com

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও ভাঙচুরে উত্তাল গোপালগঞ্জ

mdjhsagor0099@gmail.com

রাজধানীর কড়াইল বস্তিতে ভোরে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু ও ঘর পুড়ে ছাই

mdjhsagor0099@gmail.com

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

mdjhsagor0099@gmail.com

নিষিদ্ধ দলের নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

mdjhsagor0099@gmail.com

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভার আয়োজন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন