লগইন
লগইন
জাতীয়

নিষিদ্ধ দলের নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের সম্ভাব্য নাশকতা রোধ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের প্রতি এই আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিত্ব, মসজিদের খতিব-ইমাম এবং সাধারণ মানুষের অরাজনৈতিক অংশগ্রহণ দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।

জুমার নামাজের খুতবায় শান্তি বজায় রাখা, সহিংসতা থেকে দূরে থাকা এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি নিয়ে সতর্কতামূলক বয়ান দেওয়ার জন্য ইমাম ও খতিবদের অনুরোধ জানিয়েছেন তিনি।

কোথাও কোনো ধরনের অরাজকতা কিংবা সন্দেহজনক কার্যক্রম নজরে পড়লে দ্রুত তা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর তাগিদ দিয়েছেন ধর্মমন্ত্রী। জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতাসহ সকল নাগরিককে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

Related posts

পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

ঢাকাকে বাসযোগ্য করতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করার পরিকল্পনা সরকারের

mdjhsagor0099@gmail.com

সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া ও তার স্ত্রী

mdjhsagor0099@gmail.com

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগ

mdjhsagor0099@gmail.com

শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতাকর্মী

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন