রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার আঠারো নভেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটে এই আগুন লাগার সংবাদ পাওয়া যায় এবং তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, আগুন নেভাতে তেজগাঁও স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।