লগইন
লগইন
জাতীয়

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে তৃতীয়বারের মতো আগুন

গত মঙ্গলবার ১৭ নভেম্বর রাতে কুমিল্লার মুন্সেফবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে এবং রামঘাট এলাকায় দলটির দক্ষিণ জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এই ঘটনা ঘটে। এ নিয়ে সাবেক সংসদ সদস্য বাহারের বাসভবনে তৃতীয়বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী নগরে বিক্ষোভ মিছিল বের করেন। তারা গোপালগঞ্জে থানায় হামলা এবং এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং রামঘাটে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন জ্বালান।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক সাবেক সংসদ সদস্য বাহারের মুন্সেফবাড়ির বাসভবনের সামনে গিয়ে স্লোগান দেন এবং নিচতলায় ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ও কাগজ দিয়ে আগুন ধরিয়ে দেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের দিন এবং পরবর্তীতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারিও এই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন জানান, গোপালগঞ্জে থানায় হামলা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তবে বাহারের বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে তাদের দাবি, বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, তালাবদ্ধ থাকায় ভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজ ও প্লাস্টিকের বোতল দিয়ে আগুন লাগিয়েছিল, যা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের মিছিলের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

mdjhsagor0099@gmail.com

জাতীয় সংসদে একশ আসনে সরাসরি নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের

mdjhsagor0099@gmail.com

শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

mdjhsagor0099@gmail.com

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

mdjhsagor0099@gmail.com

তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন