লগইন
লগইন
ক্যাম্পাস

বাকসাস নির্বাচন: একই বিভাগের দুই প্রার্থীর পদপ্রত্যাশা ঘিরে ক্যাম্পাসে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এবারের নির্বাচনে সরকারি বাঙলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার প্রবণতা বিশেষভাবে নজর কেড়েছে। এই বিভাগ থেকে এবার গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই উদীয়মান সংবাদকর্মী—মো: জাহিদ হাসান এবং মো: তানভীর। সহ-সভাপতি পদপ্রার্থী মো: জাহিদ হাসান দীর্ঘদিন ধরে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছেন। তাঁর ব্যালট নং ২৬। অন্যদিকে, অর্থ ও দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই বিভাগের আরেক প্রতিভাবান শিক্ষার্থী মো: তানভীর, যাঁর ব্যালট নং ২৫। বিভাগীয় সহপাঠী ও সহকর্মীরা জানান, ভূগোল ও পরিবেশ বিভাগের মতো একটি মননশীল ও মাঠপর্যায়ের গবেষণানির্ভর বিভাগ থেকে দুজন মেধাবী শিক্ষার্থীর এমন নেতৃত্বেমুখী পদচারণা ক্যাম্পাসের সাংবাদিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।নির্বাচন প্রসঙ্গে সহ-সভাপতি পদপ্রার্থী মো: জাহিদ হাসান বলেন, “শিক্ষার্থীদের পাশে থেকে সাংবাদিকতার একটি স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখাই আমার মূল লক্ষ্য। সকলের দোয়া ও মূল্যবান ভোটে বাকসাসের আগামী পথচলাকে আরও সুদৃঢ় করতে চাই।”অন্যদিকে অর্থ ও দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো: তানভীর তাঁর ইশতেহারে স্বচ্ছ ও পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং আধুনিক নথি সংরক্ষণের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে বাকসাসের ভোটার ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন ও সৎ নেতৃত্বের প্রত্যাশা জোরালো হয়ে উঠেছে।

স্থান:

Related posts

শিক্ষা ক্যাডারের কালো ব্যাজের বিপরীতে ডিসিইউ শিক্ষার্থীদের লাল প্রোফাইল

Mohammad Shamim

ডিসিইউ ভিসির বক্তব্যকে ‘সাহসী’ আখ্যা দিয়ে সমর্থন ঢাবি অধ্যাপক কামরুল হাসান মামুনের

Mohammad Shamim

মন্তব্য করুন