লগইন
লগইন
অপরাধক্যাম্পাসরাজনীতি

রামেক পরিচালকের সঙ্গে বৈঠক, ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক অবরুদ্ধ

রামেকে গোপন বৈঠকের অভিযোগে ছাত্রলীগের দুই সাবেক নেতা অবরুদ্ধ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রামেক শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ দুই ব্যক্তি হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

শিক্ষার্থী ও চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে মদদ দিচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সাবেক নেতাকে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করেন তাঁরা। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকেরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

এদিকে ঘটনার পর হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘তাঁরা দুই বছরের জন্য বহিষ্কৃত ছিলেন। আজ ইন্টার্নশিপের আবেদনের জন্য এসেছিলেন। পরিচালকের সঙ্গে এ বিষয়ে কথা বলার সময় তাঁরা অবরুদ্ধ হন। তাঁদের রাজপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।’

স্থান:
  • রাজশাহী

Related posts

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

mdjhsagor0099@gmail.com

রাজধানীর সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর বাবারও মৃত্যু

mdjhsagor0099@gmail.com

‘ক্ষমতার বদহজম’ এবং আজকের রাজনীতি

mdjhsagor0099@gmail.com

ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খেয়েছিলেন নুর, গণপিটুনির পর আদালতে জরিমানা দিয়ে মুক্তি

mdjhsagor0099@gmail.com

জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে

ব্যাংক হিসাবে জমা না দিয়েই সফটওয়্যারে দেখাতেন টাকা, ১৬ কোটি টাকা আত্মসাৎ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন