লগইন
লগইন
সারাদেশ

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত দুই

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং স্টাফ মো: হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুইজন ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তার চিৎকারে জেনারেল ম্যানেজার ও স্টাফ এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি হোটেলের ব্যবস্থাপক হিসেবে কাজ করার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন এবং ওই হোটেলেই থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এই হামলায় জড়িত থাকতে পারেন। আহত আব্দুর রাজ্জাক ও মো: হাসান প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

Related posts

সাঘাটায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, দুই প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা

mdjhsagor0099@gmail.com

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ১২ জন আটক

mdjhsagor0099@gmail.com

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

mdjhsagor0099@gmail.com

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

mdjhsagor0099@gmail.com

চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

mdjhsagor0099@gmail.com

অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠির বাজারে সবজির চড়া দাম, বিপাকে ক্রেতারা

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন