লগইন
লগইন
অর্থনীতি

রাজধানীর বাজারে চাল ও সয়াবিন তেলের দাম বাড়তি, স্বস্তি ডিমে

রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ ঘাটতির কারণে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম বাড়তি দরে বিক্রি হচ্ছে। প্রায় তিন সপ্তাহ আগে এসব চালের দাম কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বাড়ানোর পর থেকে বাজার চড়া রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপের কথা বলে লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মান ও ব্র্যান্ডভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল ৮৮ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চালের মধ্যে রসিদ ব্র্যান্ড ৬৫ টাকা, ডায়মন্ড ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ড ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের চালের কেজি ৫৮ থেকে ৬০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকার জায়গায় ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত তেল ১ হাজার ১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা পাম তেল লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। গত দুই সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে যথাক্রমে ১৭০-১৮০ এবং ৩১০-৩২০ টাকায় নেমেছে। পাশাপাশি প্রতি ডজন ডিমের দামও ১০ টাকা কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী মো. নুরুল আমিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে গৃহিণী সালমা বেগম ও শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, চাল ও তেলের মতো নিত্যপণ্যের বাড়তি দাম সাধারণ মানুষের খরচ বাড়িয়ে দিয়েছে।

Related posts

অনিবার্য কারণে স্থগিত করা হলো পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে কমল সোনার দাম, ভালো মানের ভরি ১ লাখ ৯৬ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কোন দেশ, শীর্ষে চীন

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা চলছে

mdjhsagor0099@gmail.com

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ সরকারের

mdjhsagor0099@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ঢাকায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্যমেলা

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন