লগইন
লগইন
সারাদেশ

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

রোববার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগারতল এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের মুকুল মিয়া ও শাকিল ইসলাম। তারা কুমিল্লার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত আতিকুল ইসলাম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকাগামী একটি বাসে করে তারা নিজ এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে বাসভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাসের সুপারভাইজার ও হেলপার তাদের তিনজনকে চলন্ত বাস থেকে সড়কে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা রংপুর-সৈয়দ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Related posts

রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

Tanvir

ফেনীতে বিএনপির সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও আহত ১৫, নরসিংদীর পলাশে তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

mdjhsagor0099@gmail.com

মহাখালীর রেস্তোরাঁয় বসার জায়গা নিয়ে সংঘর্ষ, তিতুমীর কলেজের শিক্ষার্থী আহত

Tanvir

নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার দম্পতি

mdjhsagor0099@gmail.com

সাংবাদিকতার ৫০ বছরের পথচলা: বাঙলা কলেজে দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Tanvir

বেতন বৃদ্ধি ও ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন