লগইন
লগইন
অর্থনীতি

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের পর এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকায় নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম আগের মতো অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা তিন হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

Related posts

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আজ সোমবার

mdjhsagor0099@gmail.com

এআই খাতের অনিশ্চয়তা ও সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধস

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমল ১২ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত

mdjhsagor0099@gmail.com

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ সরকারের

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন