লগইন
লগইন
জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রাশিয়া থেকে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে কঠোর নিরাপত্তা ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি বিশেষায়িত লরি প্রকল্প চত্বরে প্রবেশ করে।

এই চালানের মাধ্যমে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান দেশে এসে পৌঁছাল। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এসব জ্বালানি আনার কথা ছিল। রাশিয়ার ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট।

এদিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সফল এই পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে এখান থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Related posts

অসন্তুষ্টি ও ভাঙচুরের জেরে গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

mdjhsagor0099@gmail.com

তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

mdjhsagor0099@gmail.com

বিচার বিভাগের স্বাধীনতার প্রধান শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

mdjhsagor0099@gmail.com

সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া ও তার স্ত্রী

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন