লগইন
লগইন
স্বাস্থ্য

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও নয় জনের প্রাণহানি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে নয় জনের মৃত্যু হয়েছে এবং ৬৮ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর সকাল আটটা থেকে ২৪ নভেম্বর সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য আসেনি।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয় জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন করে মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারাদেশে এক হাজার ২৮৩ জনের শরীরে সন্দেহজনক হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল আটটা পর্যন্ত দেশজুড়ে মোট দুই লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৩০০ জন নিশ্চিত হাম রোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

এই সময় পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট এক হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related posts

ডেঙ্গু ও হাম পরিস্থিতি সংকটাপন্ন

mdjhsagor0099@gmail.com

ঘরের কাছে ক্যানসার শনাক্তের সুযোগ, রামপালে আমাদের গ্রামের নতুন যাত্রা

mdjhsagor0099@gmail.com

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখের মৃত্যু

mdjhsagor0099@gmail.com

দেশে ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, মোট প্রাণহানি পৌঁছেছে ৪৯৯ জনে

mdjhsagor0099@gmail.com

বড় শহরগুলোর ৯০ ভাগ স্কুলের পাশেই অস্বাস্থ্যকর খাবারের দোকান

mdjhsagor0099@gmail.com

ক্র্যাশ প্রোগ্রামে কমেছে ডেঙ্গু রোগী ভর্তি, ঝুঁকি কাটেনি সীতাকুণ্ডে

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন