লগইন
লগইন
অর্থনীতি

এআই খাতের অনিশ্চয়তা ও সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কার জেরে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। গত আগস্টে বাজার সর্বোচ্চ অবস্থানে থাকার পর থেকে বিশ্বজুড়ে শেয়ারবাজারের মোট বাজারমূল্য থেকে প্রায় ৯ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, এআই ও প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাজারে একধরনের বুদ্বুদ তৈরি হয়েছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা যুক্ত হওয়ায় এই পতন ত্বরান্বিত হয়েছে। চলতি সপ্তাহে তাইওয়ানের শেয়ারবাজারে ১৭ শতাংশ দরপতন হয়েছে, যা ১৯৯০-এর দশকের শুরুর পর দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

এই বৈশ্বিক অস্থিরতার প্রভাব শুধু শেয়ারবাজারেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা মুদ্রা, স্বর্ণ ও তামা বাজারেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ‘ভিআইএক্স’ সূচক শুক্রবার ৩০ পয়েন্টে পৌঁছেছে, যা গত মার্চের শেষ দিকের পর সর্বোচ্চ। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম কমে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। পাশাপাশি তামার দামেও বড় সাপ্তাহিক পতনের আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ারবাজারের এই পতনের মধ্যে মার্কিন ডলার আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য পরিমাপক সূচক ১৯ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এর বিপরীতে চাপের মুখে পড়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রা; যেমন চলতি মাসে ব্রাজিলের মুদ্রার মান আট শতাংশের বেশি এবং ইসরায়েলের মুদ্রা শেকেলের দাম প্রায় পাঁচ শতাংশ কমেছে।

Related posts

১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত এবং সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার দামে বড় ধরনের দরপতন ঘটেছে

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমল ১২ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে সরকার

mdjhsagor0099@gmail.com

একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন