নতুন মজুরি বোর্ডের মাধ্যমে দেশের পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত ২২ নভেম্বর রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে শ্রমমন্ত্রী জানান, নতুন এই মজুরি বোর্ড শ্রমিকদের বর্তমান বাজারদর ও বাস্তবতার নিরিখে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক কাঠামো উপহার দেবে।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তবে গার্মেন্টস খাতে চলমান এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সচেতন সাধারণ জনগণ সবসময় সোচ্চার রয়েছে এবং অতীতে মতো এবারও সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে কাজ করার পরিবেশ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।