লগইন
লগইন
রাজনীতি

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই: এমপি সেলিম ভূঁইয়া

আগামী ১০ বছরেও দেশে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে এবং তারা জানে যা করার বিএনপি করবে। শিক্ষা প্রশাসনে গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্ব পালনকারী বা দোসরদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ থাকলে তা নিজের কাছে পাঠাতে শিক্ষকদের আহ্বান জানান এই সংসদ সদস্য। তিনি জানান, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস না করলেও কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিগত রাজনৈতিক জীবনে নিজের ওপর চলা নির্যাতন ও আটকের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন সেলিম ভূঁইয়া। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের সমালোচনার প্রসঙ্গ টেনে নিজের এবং বিএনপির অন্য নেতাদের আইনি হয়রানির কথা উল্লেখ করেন। শিক্ষকদের বদলিজনিত ভোগান্তির বিষয় তুলে ধরে তিনি জানান, এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের দূরদূরান্তে বদলির কারণে পারিবারিক সমস্যা ও সংসার ভাঙার মতো ঘটনা ঘটছে।

বাকশিস কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Related posts

এনসিপির আলোচনা সভা: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ফ্যাসিবাদের পথ সুগম করবে

mdjhsagor0099@gmail.com

ড. ইউনূসকে হেনস্তা করে জুলাই-আগস্টের দায় এড়ানো যাবে না: এবি পার্টি

mdjhsagor0099@gmail.com

গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের নিন্দা জামায়াত আমিরের

দলের রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

Tanvir

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন