লগইন
লগইন
জাতীয়

তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সফরসঙ্গীরা। তার সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ১২ নভেম্বর তুরস্কের স্থানীয় সময় রাত আটটার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আন্তালিয়া থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেছিল।

জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ যোগদানের উদ্দেশ্যে গত ১০ নভেম্বর তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় গিয়েছিলেন তিনি। শুক্রবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৫০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Related posts

পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

নির্ধারিত সময় পার হলে আপিলের সুযোগ নেই, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে

mdjhsagor0099@gmail.com

তুরস্কের জলবায়ু সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির নিরাপত্তা জোরদার

mdjhsagor0099@gmail.com

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

mdjhsagor0099@gmail.com

তুরস্কে কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন