লগইন
লগইন
অর্থনীতি

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম তবে চড়া চাল ও মাছ

১৩ নভেম্বর শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বিভিন্ন শাকসবজির। তবে এর বিপরীতে চাল ও মাছের বাজার এখনও চড়া রয়েছে। কারওয়ান বাজার, মোহাম্মদপুর, নিউমার্কেট ও হাজারীবাগের বাজারগুলো ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে বর্তমান দর অনুযায়ী প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সরবরাহ ভালো থাকায় ব্রয়লার মুরগির দাম কমে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে, যা দুই সপ্তাহ আগে ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের লাল ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে উৎপাদন ও সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে। চাষের রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মাঝারি পাঙাস ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুদি বাজারে চাল ও চিনির দাম বেশি রয়েছে। নাজিরশাইল ও মিনিকেট চাল প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে এবং টিসিবি অনুযায়ী মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৮ টাকায় দাঁড়িয়েছে।

Related posts

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডলারের চড়া দর

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে সরকার

mdjhsagor0099@gmail.com

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের সর্বোচ্চে

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন