লগইন
লগইন
জাতীয়

গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা ও নাশকতার আশঙ্কায় শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে ও বিকল্প ব্যবস্থা হিসেবে আরিচা ঘাট দিয়ে ঢাকায় বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল পাঁচটা থেকে পদ্মা সেতু রুটে তাদের বাস চলাচল স্থগিত রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া একটি বাস মাঝপথে আটকে পড়েছিল জানিয়ে তিনি বলেন, এই রুটে পুনরায় বাস চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের জানান, দিনে তাদের বাস চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বাস টার্মিনাল সূত্র জানায়, লকডাউন ঘোষণার পর থেকেই এ রুটে নতুন কোনো টিকিট বিক্রি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, জানমাল ও পরিবহনের ক্ষয়ক্ষতির শঙ্কা এড়াতে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গোপালগঞ্জের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরিচা ঘাট দিয়ে বিকল্প রুটে বাস চলাচল সচল থাকবে এবং আপাতত গোপালগঞ্জ রুটেও কোনো বাস চলবে না বলে নিশ্চিত করেন তিনি।

Related posts

করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

mdjhsagor0099@gmail.com

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

নিষিদ্ধ দলের নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

mdjhsagor0099@gmail.com

তুরস্কের জলবায়ু সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের তদন্ত শুরু

mdjhsagor0099@gmail.com

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন