লগইন
লগইন
জাতীয়

ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি সোনা চুরি

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স নামের একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক ও কর্মচারীদের অভিযোগ, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গহনা এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা লুট করা হয়েছে।

দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজন ব্যক্তিকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে দেখা যায়, নিখোঁজ থাকা নিরাপত্তাকর্মীদের একজন অপরাধীদের দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করছেন। ভেতরে প্রবেশের পর দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে ফেলে।

ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজনসহ মোট তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। এর মধ্যে শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক আছেন। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি সোনা চুরি হয়েছে এবং ক্যাশে থাকা নগদ টাকাও নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় চারজন নিরাপত্তাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Related posts

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

mdjhsagor0099@gmail.com

ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার

mdjhsagor0099@gmail.com

গোপালগঞ্জে সংসদ সদস্যের গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

mdjhsagor0099@gmail.com

কিশোরগঞ্জে ১৮ বছর আগের হোটেল কর্মচারী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

mdjhsagor0099@gmail.com

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

নাশকতা, মাদক ও ছিনতাই রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন