লগইন
লগইন
জাতীয়

করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

পাকিস্তানের করাচিতে দেশটির প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

সমাধিসৌধ পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরাও অংশ নেন।

Related posts

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

mdjhsagor0099@gmail.com

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার মেজর অব হাফিজ উদ্দিন আহমদ

mdjhsagor0099@gmail.com

নৌবাহিনী সদর দপ্তর মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

সাত জেলায় এসপি পদে রদবদল

mdjhsagor0099@gmail.com

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের রিট খারিজ

mdjhsagor0099@gmail.com

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের মিছিলের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন