লগইন
লগইন
রাজনীতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার তিনি অস্ট্রেলিয়ার পথে রওনা হন এবং সফর শেষ করে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফিরে আসার কথা রয়েছে। বৃহস্পতিবার দলীয় সূত্র ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া দুই দেশেই প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

এই সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে কাতার ও অন্যান্য আনুষ্ঠানিকতায় সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াতে ইসলামীর অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

Related posts

গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

সরকারি বাঙলা কলেজে বাসে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ

Tanvir

লংমার্চ কেবল কর্মসূচি নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে ঐতিহাসিক হুংকার: মিয়া গোলাম পরওয়ার

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার নিন্দা নাহিদের

mdjhsagor0099@gmail.com

দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবে বিএনপির নেতা-কর্মীরা

mdjhsagor0099@gmail.com

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন