লগইন
লগইন
অর্থনীতি

একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দীর্ঘ সেতু নির্মাণ, খাল ও নদী খনন, নদীভাঙন রোধ এবং সড়ক চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন খাতের কাজ এসব প্রকল্পের অন্তর্ভুক্ত।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া পরিকল্পনামন্ত্রী কর্তৃক পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ও সভায় অবহিত করা হয়।

Related posts

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম তবে চড়া চাল ও মাছ

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে সরকার

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

mdjhsagor0099@gmail.com

অনিবার্য কারণে স্থগিত করা হলো পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

mdjhsagor0099@gmail.com

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের সর্বোচ্চে

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন