লগইন
লগইন
খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপসেরা নির্ধারিত ম্যাচে শ্রীলঙ্কাকে চার-শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করেছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় টমাস ডুলির দল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পান শমিত সোম। হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক ও ডিফেন্ডারের ব্যর্থতার সুযোগে কাজে লাগিয়ে তিনি বল জালে পাঠান। এরপর ৪৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান অধিনায়ক হামজা। তিনি ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত পারফরম্যান্সে তিন ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোলটি করেন ফারহান আলী। ম্যাচের শেষ দিকে রাকিব হোসেন আরও একটি গোল করলে চার গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।

আগামী চৌদ্দই নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান। এদিকে ম্যাচের ৭৬ মিনিটে গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়েন সাদ উদ্দিন।

Related posts

হামজাকে অধিনায়ক করে তিন পরিবর্তনের দল নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন