লগইন
লগইন
বিনোদন

ভারতে নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ মুক্তির বিরোধিতায় মোদিকে চলচ্চিত্র সংগঠনের চিঠি

ভারতের ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ মুক্তির বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। গত মঙ্গলবার পাঠানো এই চিঠিতে সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত আগামী ৪ঠা ডিসেম্বর সিরিজটির সম্প্রচার রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ভারতীয় টেলিভিশন, ওটিটি মাধ্যম ও চলচ্চিত্রে সব ধরনের পাকিস্তানি কনটেন্ট ও শিল্পী নিষিদ্ধের জন্য কঠোর শাস্তিমূলক স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এআইসিডব্লিউএ জানিয়েছে, সন্ত্রাসবাদের জন্য কোনো সাধুবাদ থাকতে পারে না এবং সবার আগে দেশ। নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ভারতের পর্দায় পাকিস্তান সংশ্লিষ্ট সিরিজ, চলচ্চিত্র, গান বা পডকাস্টের কোনো স্থান থাকা উচিত নয়। ভারতে কোনো পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন করা হবে না—এমন প্রকাশ্য ঘোষণা দেওয়ার দাবিও জানিয়েছে তারা।

প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে ২০২৫ সালের ৮ই মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত একটি পরামর্শপত্রের প্রসঙ্গও টেনেছে সংগঠনটি। ওই নির্দেশনায় দেশের সব ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সেবা ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানি সব ধরনের কনটেন্ট প্রচার বন্ধ করতে বলা হয়েছিল।

ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি ও ইকরা আজিজের মতো শিল্পীরা।

Related posts

ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

mdjhsagor0099@gmail.com

বলিউড অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ের গুঞ্জনের সত্যতা মিলল

mdjhsagor0099@gmail.com

অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেই দর্শকের প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

mdjhsagor0099@gmail.com

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনের আলোচিত কিছু প্রেমের সম্পর্ক

mdjhsagor0099@gmail.com

লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে ভালো আছেন, জানালেন রোজিনা

mdjhsagor0099@gmail.com

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের অভিযোগ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন