লগইন
লগইন
অর্থনীতি

দেশের বাজারে কমল সোনার দাম, ভালো মানের ভরি ১ লাখ ৯৬ হাজার টাকা

টানা দুই দিন বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমা এবং বিশ্ববাজারে দরপতনের জেরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৮৫৭ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না পরিবর্তন করলে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম ও নিয়ম কার্যকর থাকবে।

Related posts

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও জ্বালানি তেলের দাম

mdjhsagor0099@gmail.com

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত

mdjhsagor0099@gmail.com

প্রায় ১৩ মাস পর দেশের বাজারে দুই লাখ টাকার নিচে নামল সোনার দাম

mdjhsagor0099@gmail.com

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ সরকারের

mdjhsagor0099@gmail.com

জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরাল এনভিডিয়া

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন