লগইন
লগইন
অর্থনীতি

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৩টায় শুরু হয়ে প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই সভা দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভায় দীর্ঘ আলোচনার পর নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সভায় ভোটাভুটির মাধ্যমে সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা ঠিক করা হয়, যেখানে ৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় চেয়ারম্যানের সিদ্ধান্তে ভোটাভুটি হয়। এতে চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

নতুন কাঠামো অনুযায়ী সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বৃদ্ধি পেয়ে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডের মোট মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা এবং জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, মোট বেতনের সঙ্গে মূল মজুরি এবং বাড়ি ভাড়ার বিষয়টি চূড়ান্ত করতে আজ বুধবার আবারও বৈঠকে বসবে বোর্ড। বোর্ডের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। মালিক ও শ্রমিকপক্ষের নানা প্রস্তাব ও আলোচনার পর অবশেষে এই নতুন কাঠামো চূড়ান্ত হলো।

Related posts

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাক শিল্পে ৪৩ কোটি ডলারের বেশি ক্ষতি

mdjhsagor0099@gmail.com

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

mdjhsagor0099@gmail.com

অনিবার্য কারণে স্থগিত করা হলো পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

mdjhsagor0099@gmail.com

১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত এবং সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমল ১২ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন