দেশে ডেঙ্গু ও হাম রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনে।
সোমবার, ১৬ নভেম্বর, স্বাস্থ্য অধিদপ্তরের রিভিউ অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। চলতি বছর থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে।
হাম রোগের কারণে নতুন করে ১ হাজার ৬৮২ শিশুকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৭৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গের কারণে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজারেরও বেশি। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজারের বেশি শিশু।