লগইন
লগইন
ক্যাম্পাসরাজনীতিসর্বশেষসারা দেশসারাদেশ

মহাখালীর রেস্তোরাঁয় বসার জায়গা নিয়ে সংঘর্ষ, তিতুমীর কলেজের শিক্ষার্থী আহত

রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় বসার জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও রেস্তোরাঁটির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত এক ব্যবস্থাপক জানান, শুক্রবার হওয়ায় রেস্তোরাঁয় তুলনামূলক বেশি ভিড় ছিল। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী পরিচয়ে এক ব্যক্তি টোকেন না নিয়ে ছয়জনের জন্য নির্ধারিত আসনে একা বসেন। বিষয়টি কর্মীরা তাঁকে জানালে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তি আরও কয়েকজনকে নিয়ে এসে কর্মীদের ওপর হামলা ও রেস্তোরাঁয় ভাঙচুর চালান।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, খাবার খেতে গিয়ে বসার জায়গা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেস্তোরাঁর কর্মীরা তাঁদের সহপাঠীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত তোলেন। এ খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে কর্মীরা তাঁদের ওপরও চড়াও হন।

আহত শিক্ষার্থী আদনান বলেন, প্রথমে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের বসার জায়গা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় কর্মীরা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং গায়ে হাত তোলেন। কর্মীর সংখ্যা প্রায় ৫০ থেকে ৬০ জন হওয়ায় তাঁরা শিক্ষার্থীদের মারধর করেন।

আদনান আরও বলেন, ঘটনার খবর পেয়ে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা সেখানে যান। তাঁরা রেস্তোরাঁর ভেতরে গিয়ে কর্মীদের কাছে জানতে চান, কেন তাঁদের সহপাঠীদের ওপর হামলা করা হয়েছে। এ সময় কর্মীরা তাঁদের ওপরও চড়াও হন। একপর্যায়ে ওপর থেকে ছুড়ে মারা একটি চেয়ার তাঁর মাথায় লাগে। এতে তাঁর মাথা ফেটে রক্তপাত হয়। পরে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কারা সংঘর্ষের সূত্রপাত করেছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থান:
  • ঢাকা

Related posts

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া মহাসড়কে লংমার্চ

জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

mdjhsagor0099@gmail.com

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

mdjhsagor0099@gmail.com

দেশ কি আরেক এক-এগারোর দিকে এগিয়ে যাচ্ছে

ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজের নেতৃত্বে শামীম ও নাহিদ

Tanvir

মন্তব্য করুন