লগইন
লগইন
ক্যাম্পাসসর্বশেষসারা দেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি, চতুর্থ বর্ষে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক এ বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে প্রদান করা হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর অবগতির জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্থান:
  • ঢাকা

Related posts

বাকসাস নির্বাচন: একই বিভাগের দুই প্রার্থীর পদপ্রত্যাশা ঘিরে ক্যাম্পাসে আলোচনা

mdjhsagor0099@gmail.com

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Tanvir

ডিসিইউর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব রাজীব

Tanvir

শিক্ষা ক্যাডারের কালো ব্যাজের বিপরীতে ডিসিইউ শিক্ষার্থীদের লাল প্রোফাইল

Mohammad Shamim

ডিসিইউর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব রাজীব

Tanvir

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

Tanvir

মন্তব্য করুন