লগইন
লগইন
ক্যাম্পাস

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের বাঙলা কলেজ শাখার কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি বাঙলা কলেজ শাখার ২০২৬–২০২৮ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাঙলা কলেজ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এক সভায় সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কুষ্টিয়া পশ্চিম সাংগঠনিক জেলার সাবেক সেক্রেটারি মামুন বিন হাসমত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখার সাংগঠনিক সম্পাদক মুনাজীর আহসান।

সভায় প্রথম অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল্লাহ আল-মারুফ। তিনি জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব ও দাওয়াতি কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় আহলেহাদীছ পেশাজীবী ফোরামের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল-মুছাদ্দিকের পরিচালনায় শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ২০২৬–২০২৮ সেশনের নতুন কমিটি পুনর্গঠন করা হয়। এ সময় তিনি সাংগঠনিক দায়িত্ব পালন, শৃঙ্খলা বজায় রাখা এবং দাওয়াতি কার্যক্রমে আত্মনিয়োগের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল ইমরান, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান এবং ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস সবুর। সভায় সভাপতিত্ব করেন বাঙলা কলেজ শাখার সভাপতি মুহাইমিনুল রনক।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাইমিনুল রনক, সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক তুষার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুনাজীর আহসান, অর্থ সম্পাদক হযরত আলী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাহাফুজ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক তামিম হোসেন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ হোসেন এবং দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান আবদুল্লাহ আল-মুছাদ্দিক। পরে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম গতিশীল করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি চেতনা ও নৈতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

স্থান:
  • ঢাকা

Related posts

ডিসিইউ ভিসির বক্তব্যকে ‘সাহসী’ আখ্যা দিয়ে সমর্থন ঢাবি অধ্যাপক কামরুল হাসান মামুনের

Mohammad Shamim

বাকসাস নির্বাচন: একই বিভাগের দুই প্রার্থীর পদপ্রত্যাশা ঘিরে ক্যাম্পাসে আলোচনা

mdjhsagor0099@gmail.com

বাপাউবোর সহযোগিতায় তুরাগ নদীতে বাঙলা কলেজের ব্যবহারিক কার্যক্রম

Tanvir

সাত কলেজের তথ্য হস্তান্তর, গতিশীল হবে শিক্ষা কার্যক্রম: উপাচার্য

Tanvir

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Tanvir

বাঙলা ক্যাম্পাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Tanvir

মন্তব্য করুন