লগইন
লগইন
জাতীয়

নৌবাহিনী সদর দপ্তর মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার রাজধানীর বনানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি উপস্থিত শিশুদের হাতে শীতকালীন খেলার সামগ্রী হিসেবে ব্যাডমিন্টন সেট উপহার দেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন জানান, শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে এই ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী।

কথোপকথনের সময় শিশুরা সবাই খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহার করার ওপর বিশেষ জোর দেন তিনি।

একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশু-কিশোরদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হওয়া এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে উঠবে বলে বার্তা দেন তিনি।

Related posts

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শুরু হবে

mdjhsagor0099@gmail.com

নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতাকর্মী

mdjhsagor0099@gmail.com

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত এক আইনজীবী

mdjhsagor0099@gmail.com

মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ আট জেলায় বিজিবি ও আনসার মোতায়েন

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন