লগইন
লগইন
সারাদেশ

অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠির বাজারে সবজির চড়া দাম, বিপাকে ক্রেতারা

২১ নভেম্বর শনিবার ঝালকাঠির বিভিন্ন বাজারে অতিবৃষ্টির প্রভাবে সবজির ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, যার ফলে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে বিকোচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষেতের ক্ষতি হওয়া এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে পণ্যের দাম বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, বৃষ্টিজনিত কারণে বিভিন্ন অঞ্চল থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই বেশি খরচ পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে। এতে সীমিত আয়ের মানুষেরা দৈনন্দিন কেনাকাটায় মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।

Related posts

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

mdjhsagor0099@gmail.com

টানা বৃষ্টিতে রাজবাড়ীতে তলিয়েছে পেঁয়াজের চারা, বড় ক্ষতির আশঙ্কায় কৃষকরা

mdjhsagor0099@gmail.com

বেতন বৃদ্ধি ও ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

mdjhsagor0099@gmail.com

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

mdjhsagor0099@gmail.com

গোপালগঞ্জের ডিসি ও এসপির পর এবার তিন থানার ওসিকে বদলি

mdjhsagor0099@gmail.com

সাতক্ষীরায় অসময়ের বৃষ্টিতে বিপাকে কৃষক ও জনজীবন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন