লগইন
লগইন
অর্থনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ঢাকায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্যমেলা

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অংশ নেবেন। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশের জন্য কোনো ফি লাগবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত। পাদুকা, চামড়াজাত, পাটজাত, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রসাধনী ও গয়না এবং সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের প্রতিষ্ঠানগুলো মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এছাড়া ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ায় উদ্যোক্তারা সরাসরি ঋণের শর্ত জেনে আবেদন করার সুযোগ পাবেন।

মন্ত্রী আরও জানান, দেশের অর্থনীতি ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে প্রায় এক কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত এবং জিডিপিতে এর অবদান প্রায় ৩০ থেকে ৩৩ শতাংশ। উদ্বোধনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন সফল উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।

Related posts

একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির

mdjhsagor0099@gmail.com

১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত এবং সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমল ১২ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার দামে বড় ধরনের দরপতন ঘটেছে

mdjhsagor0099@gmail.com

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন