লগইন
লগইন
আন্তর্জাতিক

বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন ও বিমান হামলার সতর্কতা জারি

উপসাগরীয় দেশ বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) সকালে এ সতর্কতা জারি করা হয়। গত সেপ্টেম্বরের পর দেশটিতে এটিই প্রথম এ ধরনের সতর্কবার্তা। ইরানের পক্ষ থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। ওই পোস্টে আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে জনসাধারণকে নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং কেবল সরকারি সূত্রের প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স, এএফপি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজার প্রায় ১৫ মিনিট পর এই সতর্কতা জারি করা হয়। দেশের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Related posts

ভারতের জম্মু ও কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

mdjhsagor0099@gmail.com

হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো যাবে না: আইআরজিসি প্রধান

mdjhsagor0099@gmail.com

ইরানের সঙ্গে সামরিক যুদ্ধ কার্যত শেষ হয়েছে, জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

mdjhsagor0099@gmail.com

তুরস্কে কপ-৩১ সম্মেলনের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

mdjhsagor0099@gmail.com

ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সামির আবু ইউনুস নিহত

mdjhsagor0099@gmail.com

যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন