সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজ’-এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. শামীম মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নাহিদ হাসান দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাঙলা কলেজে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবাইদুল ইসলাম জিহাদ এবং দপ্তর সম্পাদক হিসেবে ইনজামামুল হক দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হয়েছেন মো. রেজবী হাসান রাতুল ও মো. নয়ন মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল ইসলাম ও মোহাম্মাদ বোরহান।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানজির আহমেদ, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরসালিন আহমেদ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সিদ্দিকুর রহমান ও নূর মোহাম্মদ। শিক্ষা, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিহাদ মিয়া।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাফিদ হাসান, মো. আব্দুল মাজেদ, ফজলুল করিম রাহাত, তানভীর হাসনাত প্রান্ত, সানওয়ার হোসেন, জাইমাতুল ফেরদৌস জীম, লাবণ্য সরকার ও মো. আরিফুল ইসলাম।
নবনিযুক্ত সভাপতি মো. শামীম মিয়া বলেন, “গণিত বিভাগের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ম্যাথ অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। গণিতভীতি দূর করে শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চার আগ্রহ বাড়ানো, নিয়মিত গণিতভিত্তিক আয়োজন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কাজ করব। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও গতিশীল সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান বলেন, “ম্যাথ অ্যাসোসিয়েশনকে গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। গণিত অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করব। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাব।”
- ঢাকা