লগইন
লগইন
সারাদেশ

হ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজধানীর অন্যতম পরিচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তাদের হাতে তুলে দেয়। অন্য একটি সূত্রে জানা যায়, তিনি থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস ধরে তাকে ধরার চেষ্টা চলছিল এবং তার পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর তিনি প্রায় উনিশ বছর কারাবাস করেন। পরবর্তীতে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর গত বছরের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। সংবাদ লেখা পর্যন্ত তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related posts

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

mdjhsagor0099@gmail.com

বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ

mdjhsagor0099@gmail.com

টানা বৃষ্টিতে রাজবাড়ীতে তলিয়েছে পেঁয়াজের চারা, বড় ক্ষতির আশঙ্কায় কৃষকরা

mdjhsagor0099@gmail.com

আওয়ামী লীগের সড়ক অবরোধে ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার বাস চলাচল বন্ধ

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, দুই প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা

mdjhsagor0099@gmail.com

গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন