লগইন
লগইন
অর্থনীতি

দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এই দফায় প্রায় তিনশ থেকে তিনশ পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ দশ থেকে চব্বিশ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দেওয়া হবে। এই সময়ে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম সংযোগের ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবার গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায়, অর্থাৎ প্রায় এক হাজার একশ পঞ্চাশ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর অর্থ এই নয় যে কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিকভাবে উৎপাদনে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। উল্লেখ্য, এই বিদ্যুৎকেন্দ্রে এক হাজার দুইশ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে।

Related posts

অনিবার্য কারণে স্থগিত করা হলো পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আজ সোমবার

mdjhsagor0099@gmail.com

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ সরকারের

mdjhsagor0099@gmail.com

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম তবে চড়া চাল ও মাছ

mdjhsagor0099@gmail.com

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন