পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই সফরে স্পিকারের সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এই সফরের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। সফর শেষে আগামী ২৯ নভেম্বর সংসদীয় এই প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।