লগইন
লগইন
বিনোদন

ক্যানসারে আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু আইসিইউতে চিকিৎসাধীন

ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। আজ শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, তাঁর স্ত্রীর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে অক্সিজেনের প্রয়োজনীয়তা মারাত্মকভাবে বেড়ে গেছে। বর্তমানে তাঁকে মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। তিনি সচেতন আছেন, তবে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং লাইফ সাপোর্টের বিষয় নিয়ে আলোচনা করছেন।

এদিকে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবার আর্থিক চাপের মুখে পড়েছে। শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, কমিউনিটি হাসপাতাল কিংবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা ভাবছেন স্বজনেরা। এর আগে তাঁর চিকিৎসার জন্য পরিবার সরকার ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য চেয়েছিল।

ভাষা আন্দোলনের কর্মী আবদুল মতিনের বড় মেয়ে মাতিয়া বানু শুকু দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’। এছাড়া তিনি ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Related posts

বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে প্রচারণা, বাসে কার্ড বিলিয়ে সিনেমার সাফল্য

mdjhsagor0099@gmail.com

আরে জাহিদ হাসানের ছোট ভাই ও…

ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ে পরিচালকের যৌন হয়রানির শিকার হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর

mdjhsagor0099@gmail.com

আইভরি ব্রাইড লুকে ভিকির সঙ্গে কেমিস্ট্রি ঝালিয়ে নিলেন আলিয়া

mdjhsagor0099@gmail.com

ঢাকায় ফের স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট

mdjhsagor0099@gmail.com

ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন