লগইন
লগইন
সারাদেশ

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বালেশ্বর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার শিরোমণি এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং রিফাত সরদার (২৫)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।

উদ্ধারের পর নিহতদের মরদেহ কাশিয়ানী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং কাশিয়ানী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related posts

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

mdjhsagor0099@gmail.com

সাংবাদিকতার ৫০ বছরের পথচলা: বাঙলা কলেজে দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Tanvir

বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ

mdjhsagor0099@gmail.com

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

mdjhsagor0099@gmail.com

টানা বৃষ্টিতে রাজবাড়ীতে তলিয়েছে পেঁয়াজের চারা, বড় ক্ষতির আশঙ্কায় কৃষকরা

mdjhsagor0099@gmail.com

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর ও সাভারে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন