লগইন
লগইন
বিনোদন

মৃত্যুর পর নিজের সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন রজনীকান্ত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ঘোষণা দিয়েছেন যে, তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা কোনো সম্পত্তি পাবেন না। তার সমস্ত সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে সফলভাবে কাজ করা এই তারকা একসময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন এবং বর্তমানে বিপুল সম্পদের মালিক।

ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রজনীকান্ত। তার মতে, তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে তার সিনেমা দেখেছেন বলেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন। তাই তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করতে চান।

অভিনেতা পরিষ্কার করে জানিয়েছেন যে, তার রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তামিলনাড়ুর সেই মানুষদের কল্যাণে ব্যয় করা হবে যারা তাকে সমর্থন যুগিয়েছেন। টিকিটের মূল্য যেমনই হোক না কেন, দর্শকরা সবসময় তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছেন বলে জানান তিনি।

Related posts

সেরা হয়ে ১২ কোটি টাকা পেলেন, ১৬ বছর বয়সী কে এই নেনে

mdjhsagor0099@gmail.com

মিরপুরে মডেল একাডেমির এসএসসি ’১৮ ব্যাচের উদ্যোগে খেলাধুলায় মাদকবিরোধী প্রচার

Tanvir

এফডিসিতে জাসাস নেতা হেলাল খানের ধমক, জয় চৌধুরীকে বললেন ফ্যাসিস্ট

mdjhsagor0099@gmail.com

অধরা ভালোবাসার সুরে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

mdjhsagor0099@gmail.com

অন্ধকার কোণে পড়েছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায়

‘শেমলেস’–এ নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব পড়েছিল এই অভিনেত্রীর ব্যক্তিজীবনেও

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন